ঢাকাThursday , 21 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৭

Link Copied!

Policeচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার টেক্সটাইল গেইট এলাকায় গার্মেন্ট শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন নগরীর বায়েজিদ বোস্তামি থানার এস আই গোলাম রাব্বানী (২৭) ও এস আই বিটু বড়ুয়া (৩০)। এ ছাড়া আহতদের মধ্যে শিল্প পুলিশের একজন কনস্টেবল আমিনুল ইসলাম।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, বায়েজিদ টেক্সটাইল মোড়ে একটি গার্মেন্ট ফ্যাক্টরির কয়েকজন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে শ্রমিকরা। সকাল ১০টার দিকে পুলিশ আলোচনার মাধ্যমে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে শ্রমিকরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে শ্রমিক পুলিশ সংঘর্ষ হয়।
এ সময় শ্রমিকদের ইটের আঘাতে পুলিশ কর্মকর্তাসহ সাতজন আহত হয়। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।