ঢাকাThursday , 21 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে ট্রাক উল্টে পানিতে, চালক-হেলপার নিহত

Link Copied!

Accidentফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঞায় বালুভর্তি ট্রাক উল্টে চালক নূর নবী (৪৬) ও হেলপার মামুনুর রশিদ (৩৮) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফেনী-বসুরহাট সড়কের মোবারক মেম্বারের বাড়িসংলগ্ন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মামুন শহরের দেবীপুর হারিছ ভেন্টরের ছেলে ও নূর নবী ফেনীর দাগনভূঞা উপজেলার উদরাজপুর গ্রামের বাসিন্দা।
দাগনভূঞা থানার এএসআই ইমাম উদ্দিন জানান, ফেনী-বসুরহাট সড়কের মোবারক মেম্বারের বাড়িসংলগ্ন ব্রিজ এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নূর নবী ও হেলপার মামুনুর রশিদ নিহত হন।