ঢাকাThursday , 21 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বন্দুকযুদ্ধে’ একাধিক মামলার আসামি নিহত

Link Copied!

bondukগাজীপুর প্রতিনিধি : টঙ্গীর তিস্তার গেইট এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামি জুয়েল ওরফে বাঘা জুয়েল নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পুলিশের তিনসদস্যও।
বুধবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যেদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ তালুকদার জানান, বুধবার রাতে অস্ত্রধারী কয়েকজন দুর্বৃত্ত তিস্তার গেইট এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পাথর ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে পুলিশের উপপরিদর্শক সুমন ভক্ত, সহকারি উপপরিদর্শক বিপ্লব মিয়াসহ তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে অস্ত্র, হত্যা ও নারী নির্যাতনসহ অন্তত ৮টি মামলার আসামি জুয়েল ওরফে বাঘা জুয়েল গুরুতর আহত হন।
পরে আহত পুলিশসহ তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সহকারি উপপরিদর্শক বিপ্লব ও জুয়েলকে পঙ্গু হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা সন্ত্রাসী জুয়েলকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত জুয়েল ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর সলিমগঞ্জ থানার সেন্টু মিয়ার ছেলে। অভিযানকালে অপর সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানান টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার। এঘটনায় থানায় মামলা হয়েছে।