
গ্রুপ বীমার চেক হস্তান্তর করছেন বিএফএ’র চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)’র মৌলভীবাজার জেলার সদস্য মো. ওয়াহিদুজ্জামানের মৃত্যতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গ্রুপ জীবন বীমার আওতায় ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। গত ১৬ জুলাই রাজধানীর পুরানা পল্টনস্থ আল রাজী ভবনে বিএফএ’র কনফারেন্স রুমে চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটন এমপি মরহুমের স্ত্রীর নিকট এ চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএফএ’র চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটন মো. ওয়াহিদুজ্জামানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, বিএফএ তার সদস্যদের প্রতি শতভাগ দায়িত্বশীল। সদস্যরা যেমন সার সংকটমুক্ত বাংলাদেশ গড়তে বিএফএ’র কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছেন তেমনি তাদের বিপদ-আপদে প্রতিষ্ঠানও তাদের পাশে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

