ঢাকাTuesday , 19 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের বিকল্প নেই

Link Copied!

noman1নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদকে একটি ‘ব্যাধি’ উল্লেখ করে এর দমনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
কোনো রাজনৈতিক দল বা সরকারের পক্ষে এককভাবে জঙ্গিবাদ প্রতিরোধ করার সম্ভব নয়, দাবি করে দ্রুত জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বেগম খালেদা জিয়ার আহ্বান এবং সরকারের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ নামের একটি সংগঠন এর আয়োজন করে।
জনগণ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জানিয়ে নোমান বলেন, ‘প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য হয়ে গেছে এমনটা বলে মৌলিকভাবে ভুল করেছেন। জঙ্গিবাদ একটি ব্যাধি। এটি একক কোনো রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সারানো সম্ভব নয়।’
তিনি বলেন, ‘জাতীয় ঐক্যের কথা প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন, সেটি জাতীয় ঐক্যের কথা নয়। জাতিকে বিভক্ত করার মধ্য দিয়ে আমরা জনগণকে অতল সমুদ্রে ভাসিয়ে দিতে পারি না। মানুষ ঐক্যবদ্ধ আছে, তবে সংগঠিত নয়। জনগণের সঙ্গে ঐক্য হবে। এ ঐক্যের মাধ্যমেই জঙ্গিবাদের মহাসংকট দূর হবে।’
জঙ্গিবাদকে জাতীয় সমস্যা হিসেবে অভিহিত করে বিএনপির এই নেতা বলেন, ‘জঙ্গি সংকট সমাধানে ভারত, আমেরিকা বিভিন্ন ধরনের সহযোগিতার কথা বলছে। আমরা নিজেদেরকে সহযোগিতা করব। নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলব। আমাদের সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারব। বহির্বিশ্বের কোনো সহযোগিতা প্রয়োজন হবে না।’
তিনি বলেন, ‘যেসব রাষ্ট্র সহযোগিতার কথা বলছে তারা আমাদের দেশে যেভাবে বন্ধুরূপে আসতে চায়, সেভাবে তাদের কার্যকলাপ পরিচালিত হবে কি না, সেটি নিয়ে শুধু জন মনে নয়, আওয়ামী লীগ নেতাদের মধ্যেও সন্দেহ দেখা দিয়েছে।’
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ।