ঢাকাTuesday , 19 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাতভর শিবিরের মেসে অভিযান, আটক ২০

Link Copied!

shibirনিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও-এ একটি মেসে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এসময় সেখান থেকে ইসলামী ছাত্রশিবিরের খিলগাঁও থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে তথ্যটি নিশ্চিত করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও এর একটি মেসে অভিযান চালিয়ে শিবিরের ২০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে শিবিরের খিলগাঁও থানার সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছে।
এসময় তাদের হেফাজত থেকে ৪টি কটেল, ৩টি চাপাতি, ৭টি কম্পিউটার ও বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর পুলিশ রাজধানীসহ দেশজুড়ে এ অভিযান শুরু করেছে।