ঢাকাMonday , 18 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার

Link Copied!

Dead bodyসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নাজমা খাতুনের স্বামী সাইদুর রহমান পাবনা জেলা ডিএসবিতে কর্মরত।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক শাহজাহান আলী জানান, সাইদুর রহমান ঈদের ছুটিতে বাড়ি আসলে স্ত্রী নাজমার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। ছুটি শেষে স্বামী চলে যাওয়ার পর নাজমার সঙ্গে তার দেবরের কথা কাটাকাটি হয়। রোববার রাতে কীটনাশক পানে নাজমা আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানানো হয়।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।