ঢাকাMonday , 18 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার

Link Copied!

yaba-tablet-নিউজ ডেস্ক : নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার ৫৩৮ পিস ইয়াবা, ২০ লিটার মদ ও সাড়ে ৪ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলার ১১৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকাল থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত অভিযানে এসব উদ্ধার ও গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার ৫৩৮ পিস ইয়াবা, ২০ লিটার মদ ও সাড়ে ৪ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলার ১১৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও কোতোয়ালী থানা পুলিশ ১ জন ভিকটিম, ডবলমুরিং থানা পুলিশ ৮৬ পুরিয়া গাঁজাসহ ০১ জনকে ৬ মাসের সাঁজা ও বন্দর থানা পুলিশ ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ও নগদ সাড়ে ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে জিআর মূলে ২৬ জন , সিআর মূলে ৪০ জন ও সাঁজা প্রাপ্ত ১৯ জন আসামি রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।