ঢাকাSunday , 17 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অশুভ শক্তি সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে

Link Copied!

golam mostofaনিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্য মো. গোলাম মোস্তফা বিশ্বাস বলেছেন, অশুভ শক্তি শহীদের আত্মত্যাগে অর্জিত এ দেশ ও সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। এই শক্তির উত্থান ঠেকাতে হবে।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘যাদের রক্তে মুক্ত স্বদেশ, আমরা তোমাদের ভুলবনা’- শীর্ষক আলোচনা সভা ও দুটি গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
প্রকাশনা উৎসবের আয়োজন করে অমর প্রকাশনী ও শহীদ বিধান স্মৃতি পরিষদ।
সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম ইকবাল আর্সনাল, অতীশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. নজরুল ইসলাম খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব উত্তম কুমরা বড়ুয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অশুভ শক্তি শুধু সাধারণ মানুষকে হত্যা করছে না, নির্বিচারে বিদেশিদেরও হত্যা করছে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্ম নিরপেক্ষতা। কিন্তু আজ ধর্মের নামে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে এই অশুভ শক্তির মোকাবিলা করতে হবে।
প্রকাশনা উৎসবে অমর হাওলাদারের ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা’ এবং তৌহিদুর রহমানের ‘বাবা আমার, একলা বাবা’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।