ঢাকাSunday , 17 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২২ জুলাই নাটোর ও ২৩ জুলাই বগুড়ায় ১৪ দলের সমাবেশ

Link Copied!

14-dalনিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণসচেতনতা ও প্রতিরোধ সৃষ্টির উদ্দেশ্যে ২২ জুলাই নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় ও ২৩ জুলাই বগুড়া জেলার ধুনট উপজেলায় প্রতিরোধ সমাবেশ করবে ১৪ দল।
আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এসব সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় ১৪ দল এবং বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য রাখবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সমাবেশে ১৪ দলীয় জোটের নেতা-কর্মীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ব্যক্তি, দল, গোষ্ঠী, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, কৃষিবিদ, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, কৃষক, শ্রমিক, নারী, ছাত্র, যুবক, তরুণ সমাজসহ সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনগণকে সমবেত হওয়ার জন্য ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অনুরোধ জানিয়েছেন।