ঢাকাSunday , 17 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্স হামলার প্রতিবাদে ন্যাপ ভাসানীর শোক

Link Copied!

napনিজস্ব প্রতিবেদক : ফ্রান্সের জাতীয় দিবসে ট্রাকচাপায় ৮৪ জন নাগরিকের মৃত্যুর প্রতিবাদ ও শোক জানিয়েছে ন্যাপ ভাসানী।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ শোক প্রকাশ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, জাগো বাঙালির সভাপতি মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, কাজী আরিফ ফাউন্ডেশনেরর সভাপতি কাজী মাসুদ আহমেদ, গণসংগ্রাম পার্টির সভাপতি মোহাম্মদ মাসুম, ডেমোক্রেটিক পিপলস পার্টির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, `কিছু সংখ্যক লোক ধর্মীয় গোড়ামি, অন্ধত্ব ও সম্রাজ্য বিস্তারের উন্মাদনায় ধর্মের অপব্যাখ্যা দিয়ে স্ব স্ব দেশে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চায়। গোটা বিশ্বকে অশান্ত ও অস্থিতিশীল করে রাখতে চায়।`
তারা আরো বলেন, `জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ একদিকে যেমন গণতন্ত্রের শত্রু, অপরদিকে জাতীয় উন্নয়নের দুশমন। সন্ত্রাসবাদ টিকে থাকলে দেশে আন্তর্জাতিক ও দেশীয় বিনিয়োগ বাধাপ্রাপ্ত হবে।`
সন্ত্রাসবাদ রুখতে দেশে সকল দলের সমন্বয়ে জাতীয় ঐক্য ও একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানানো হয় মনববন্ধন থেকে।