ঢাকাSunday , 17 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্কের দিকে রওনা এরশাদের

Link Copied!

ershad-নিজস্ব প্রতিবেদক : সাতদিনের ব্যক্তিগত সফরে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার (১৭ জুলাই) সকাল ৮টা ২০ মিনিটে কুয়েত এয়ারের একটি বিমানে দিল্লির উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সেখান থেকে তিনি নিউইয়র্ক যাবেন।
নিউইয়র্কে এরশাদের সফরসঙ্গী হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, জাপা চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় এবং ব্যক্তিগত সচিব মেজর (অব.) খালেদ আকতার।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের এরশাদের নিউইয়র্ক সফর নিশ্চিত করে বলেন, ‘পার্টির চেয়ারম্যানের এই সফরটি একান্ত। এ ছাড়া এরশাদ সাহেবকে সেখানে অবস্থানরত প্রবাসী এবং আমেরিকা জাতীয় পার্টি পৃথক দুটি সংবর্ধনা দেবে, প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন।’
আগামী ২৩ জুলাই এরশাদ দেশে ফিরে আসবেন বলে জানান জি এম কাদের। গত ১৯ জুন চারদিনের ভারত সফরে গিয়েছিলেন এরশাদ।