নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে। তিনি প্রেসিডিয়াম সদস্যের বাইরে অতিরিক্ত এ দায়িত্ব পালন করবেন।
শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এ তথ্য জানিয়েছেন। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যানের যুব বিষয়ক উপদেষ্টা হিসেবে এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াকে নিয়োগ করা হয়েছে।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১ এর ক ধারা মোতাবেক এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।

