ঢাকাWednesday , 13 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হামলার নমুনা জামায়াত-শিবিরের মতো

Link Copied!

Shajahanনিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার নমুনা জামায়াত-শিবিরের হামলার মতো বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
তিনি বলেছেন, `পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় না করে যারা হামলা করেছে, তাদের হামলার নমুনা আইএস বা আল-কায়দার মতো নয়। তারা আত্মঘাতী বোমা হামলা করে, তরবারি দিয়ে জবাই করে মানুষ হত্যা করে। কিন্তু গুলশান-শোলাকিয়ার হামলাকারীরা হাত-পায়ের রগ কেটে মানুষ হত্যা করেছে। তারা আর কেউ নয়, সন্ত্রাসী সংগঠন জামায়াত-শিবির।’
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্মযাজক, দেশি-বিদেশি নাগরিক হত্যা, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে ‘শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’ ও ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, `সরকারকে উৎখাতের জন্য বিএনপি-জামায়াত চক্র দেশে বিভিন্ন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। দেশে যেসব ঘটনার অবতারণা হচ্ছে এর দায় বিএনপি-জামায়াত চক্রকে নিতে হবে।`
তিনি বলেন, ‘ক্ষমতার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইবলিসের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। তারই ধারাবাহিকতায় দেশে সন্ত্রাসী হামলা হচ্ছে।’
ঢাকাসহ সারা দেশে বিভিন্ন মতবিনিময় সভা, সেমিনার ও মানববন্ধন কর্মসূচি পালন করে জনগণকে জাগ্রত করে সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্তহত্যাকে প্রতিহত করা হবে বলেও জানান মন্ত্রী।
এ সময় আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।