ঢাকাTuesday , 12 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতাবিরোধীদের সঙ্গে জাতীয় ঐক্য সম্ভব নয়

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক : স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত জোটের সঙ্গে জাতীয় ঐক্য সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত ধর্মীয় উগ্র মৌলবাদ ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘৭১ সালে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক তেমনিভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে এখন জাতীয় ঐক্য গড়ে উঠেছে। দেশের সকল শ্রেণি-পেশার মানুষ এই ঐক্যে শামিল হয়েছে, একমাত্র বিএনপি-জামায়াত জোট ছাড়া। এদের সঙ্গে জাতীয় ঐক্য সম্ভব নয়।’
মোসাদের সঙ্গে বিএনপির বৈঠক প্রকাশিত হওয়ার পরই দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘ওই বৈঠক জনগণের সামনে উঠে আসায় জঙ্গি তৎপরতা বেড়েছে। এ থেকে আমরা কী বুঝব?’
তিনি বলেন, ‘যারা দেশকে সিরিয়া,আফগানিস্থান, ইরাক,পাকিস্তানের মতো বানাতে চায়, তাদের সঙ্গে কোনো আপোষ নেই। এদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।’
সংগঠনের চেয়ারম্যান মনিরুল ইসলামের সভাপতিত্বে মানবন্ধনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম এ করিম,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানাসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।