ঢাকাTuesday , 12 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলশান-শোলাকিয়ায় হামলা জামায়াতের নতুন কৌশল

Link Copied!

Shajahanনিজস্ব প্রতিবেদক : গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিসান বেকারি ও শোলাকিয়ায় ঈদ জামাতের মাঠের কাছে হামলার সাথে আইএস ও আল কায়দার হামলার কোনো মিল নেই মন্তব্য করে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, এ ধরনের হামলা জামায়াত-শিবিরের নতুন কৌশল।
জামায়াতের ‘মদদপুষ্ট’ নিষিদ্ধ সংগঠন জেএমবি, আনসারুল্লাহ বাহিনী এসব ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেন নৌ-পরিবহন মন্ত্রী।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধী গণবিচার আন্দোলনের উদ্যোগে ‘ধর্মযাজক, দেশি-বিদেশি নাগরিক হত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল’ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
সংগঠন দুটির আহ্বায়ক শাহজাহান খান লিখিত বক্তব্যে আরও বলেন, ‘আইএস আর আল কায়েদার হামলা আত্মঘাতী। তারা ধরে নিয়ে মানুষকে হত্যা করে। কিন্তু বাংলাদেশে হামলাকারীরা আত্মঘাতী বোমা মারে না কিংবা কাউকে শিরচ্ছেদ করে না। কোপানো, গলাকাটা, রগকাটা তাদের কাজ।’
এ হামলার সাথে যারা আইএস বা আল কায়দা খুঁজছেন, তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘মূলত দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে এবং বিদেশিদের এ দেশ থেকে বিতাড়িত করতে পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে।’
‘কুরআন ও হাদিসের আলোকে আমরা ধর্মীয় চর্চা করতে চাই, জঙ্গিবাদ ও মওদুদী ইসলামকে আমরা সমাজ থেকে নিমূল করতে চাই’, বলেন নৌমন্ত্রী।
শাহজাহান খান বলেন, ‘৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে যে রাষ্ট্র পেয়েছি সে দেশের স্বার্থ রক্ষার্থে জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে আমাদের এ আন্দোলন রাজনৈতিক দলের সহায়ক হিসেবে কাজ করবে।’
এ সময় শাহজাহান খান বলেন, আমাদের এ আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বুধবার সকাল ১১ টা থেকে ১২ টা পযর্ন্ত মানববন্ধন পালন করা হবে জাতীয় প্রেসক্লাবের সামনে। এছাড়া ১৯ জুলাই থেকে ৩ মাস ঢাকাসহ দেশের প্রতিটি জেলায় এ বিষয়ে বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌ-পরিবহনমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গীবাদ দমনের বিষয়ে বিভিন্ন দেশ আমাদের সহযোগিতা করতে চায়। আমরা তাদের সকল সহযোগিতা গ্রহন করবো এটা ঠিক নয়। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশকে এ ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করার কথা বলেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ‍মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, ওসমান আলী, পিচ্চি জালাল, অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ।