ঢাকাTuesday , 12 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গি হামলা পেট্রোল হামলার নতুন সংস্করণ

Link Copied!

hasan-mahamudনিজস্ব প্রতিবেদক : বর্তমান গুপ্ত ও জঙ্গি হামলাগুলো পেট্রোল হামলার নতুন সংস্করণ বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ। এসব হামলার পিছনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দায়ী করেন তিনি।
মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতের জন্য শোক সমাবেশ ও মিছিল’ শীর্ষক মানবন্ধন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। জাতীয় গণতান্ত্রিক লীগ মানবন্ধনটির আয়োজন করেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘বর্তমানে বিভিন্ন নামে যেসব হামলা হচ্ছে এগুলো পেট্রোল বোমা হামলার নতুন সংস্করণ। আগে বাসে ঘুমন্ত নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করা হতো, কিন্তু এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন কায়দায় নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। যার ‘বেনেফিসিয়ারি’ হচ্ছেন বেগম খালেদা জিয়া।’
তিনি বলেন, ‘আমাদের দেশে আইএসের কোন এজেন্ডা নেই। সিরিয়া ও ইরাকে তারা রাষ্ট্র কায়েম করতে চায়, তাই সেখানে তারা হামলা করছে যুদ্ধ করছে। কিন্তু এদেশে তাদের কোনো এজেন্ডা নেই। এখানে জিএমবি ও অন্যান্য সংগঠনের নামে যারা হামলা করছে তারা মূলত জামাতি-শিবিরের পূর্ব অনুসারী ছিল। আর তারাই (জামাত-শিবির) বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অকার্যর রাষ্ট্রে পরিণত করার জন্য এসব হামলা ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
হাসান মাহমুদ বলেন, ‘যারা এই হামলায় জড়িত তারা কখনই ইসলামের জন্য করছে না, বরং তারা ইসলামের শত্রু, দেশের শত্রু ও জাতির শত্রু।’
তিনি খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘তার বক্তব্য দ্বারা প্রমাণিত এসব কাজে তারও সংশ্লিষ্টতা আছে। কেননা তিনি একবার জাতীয় ঐক্যের কথা বলছেন, আবার বলছেন একটি নির্বাচন হলেই এসব হামলা ও হত্যাকাণ্ড বন্ধ হবে। তার এসব বক্তব্যে কিসের ইঙ্গিত পাওয়া যায়?’
এসময় জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক ও পারিবারিক আন্দোলনের আহ্বান জানান হাসান মাহমুদ।
একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট ও প্রজন্ম কমান্ড আয়োজিত অপর এক মানবন্ধনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘দেশের অর্থনীতিকে বানচাল করার জন্য এসব হত্যা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘যারা দীর্ঘ দিন ধরে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত, যারা জাইকাসহ সহযোগী উন্নয়ন কাজে এসেছেন তাদেরকে হত্যা করা হচ্ছে। এসব হত্যাকাণ্ড যারা করছে তাদের সাথে ইসলামের বিন্দু মাত্র সম্পর্ক নেই। এরা মূলত বাংলাদেশকে ইরাক, আফগানিস্তান ও পাকিস্তান করার জন্য এসব করছে।’
জড়িত থাকার অভিযোগ এনে কামরুল ইসলাম বলেন, ‘যাদের সাথে মোসাদের সংশ্লিষ্টতা আছে, রাজাকারদের সাথে সংশ্লিষ্টতা আছে তারাই মূলত এসব হামলায় জড়িত। কেননা মোসাদের সাথে আলোচনার পরই এসব হামলা শুরু হয়েছে। তারা মসজিদের ইমাম, পুরোহিত সবাইকে হত্যা করছে।
এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’