ঢাকাMonday , 11 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানী থেকে গুলিভর্তি পিস্তলসহ সন্ত্রাসী আটক

Link Copied!

armsনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থেকে বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার তথ্যটি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মাদপুর থানা এলাকার কাজী নজরুল ইসলাম রোডের ই-ব্লকের আই/১২ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে জামাল উদ্দিন আহমেদকে আটক করা হয়। এসময় দশ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব) সিনিয়র সহকারী কমিশনার জুয়েল রানার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
তিনি জানান, আটক জামাল উদ্দিন আহমেদের নামে অস্ত্র আইনের ১৯-ক এবং চ ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে মোহাম্মাদপুর থানায় মামলাটি হয়। মামলা নম্বর ১৬।