ঢাকাMonday , 11 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে আইনজীবী সমিতির ভবন থেকে বোমা উদ্ধার

Link Copied!

bomaমেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর শহরের কোর্ট রোডে অবস্থিত জেলা আইনজীবী সমিতির ভবনের সিঁড়ির নিচ থেকে তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়। এ সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নামে ১শ পিচ লিফলেটও উদ্ধার করেছে পুলিশ। আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এগুলো রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে লিফলেটে কী লেখা রয়েছে তা কাউকে পড়তে দেয়নি পুলিশ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, সকালে কয়েকজন আইনজীবী অফিসে ঢুকতে গিয়ে দোতলা ভবনের প্রথম তলার সিঁড়ির নিচে কয়েকটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে বোমাগুলো উদ্ধার করে। কী কারণে কারা বোমাগুলো এখানে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহম্মেদ বিজন জানান, বিষয়টি নিয়ে আইনজীবীদের মাঝে ভীতি সৃষ্টি হয়েছে। বিরাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে সত্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।