ঢাকাMonday , 11 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

Link Copied!

Bondukসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ফের পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর আলম (২০) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করে।
রোববার (১০ জুলাই) রাত সোয়া ১টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর হাজীরবেড় এলাকার গফুর সরদারের আম বাগানে এ কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী সাতক্ষীরা শহরের রসুলপুর মধুমোল্লার ডাঙ্গি গ্রামের মফিজুল ইসলাম সরদারের ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাতে রসুলপুর হাজীরবেড় এলাকায় অবৈধ মাদকদ্রব্য বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই রাকিব হোসেন ও এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিতভাবে আক্রমণ করে এবং পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে জাহাঙ্গীর আলম নামে একজন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে ১৪৫ পিস ইয়াবা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীকে পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।