ঢাকাSunday , 10 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবা,মদ ও গাঁজাসহ ৪৩ জন গ্রেপ্তার

Link Copied!

Yabaচট্টগ্রাম প্রতিনিধি : নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা, ৫০ লিটার মদ ও ৩ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলার ৪৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত অভিযানে এসব উদ্ধার ও গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা, ৫০ লিটার মদ ও ৩ কেজি গাঁজাসহ ৪৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে জিআর মূলে ৬ জন, সিআর মূলে ৫ জন আসামি রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।