ঢাকাSunday , 10 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২০

Link Copied!

songersoফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীর ময়না ইউনিয়নের মুরালিরচর গ্রামে জমি সংক্রান্ত কোন্দল ও গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সালাম সিকদার (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। রোববার সকালে এ ঘটনা ঘটে।
বোয়ালমারী থানার উপপরিচালক শহিদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুরালিরচর গ্রামের আলীম বিশ্বাসের সমর্থকদের সাথে জাফর বিশ্বাসের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে জাফর বিশ্বাসের সমর্থক কৃষক সালাম সিকদার ঘটনাস্থলেই নিহত হন।
আহতদের মধ্যে গুরুতর চার জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।