ঢাকাSunday , 10 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ বিএনপি নেতা নিহত

Link Copied!

Bondukসাতক্ষীরা প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলি উল্লাহ (৩৫) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
শনিবার রাত ৩টার দিকে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত অলি উল্লাহ ওই ইউনিয়নের জয় নগর গ্রামের একরাম মোল্লার ছেলে।
পুলিশের দাবি, অলি উল্লাহের বিরুদ্ধে সাতক্ষীরা, গোপালগঞ্জ, বাগেরহাট, মাদারীপুর জেলাসহ বিভিন্ন থানায় হত্যা, প্রতারণা, নাশকতা ও চাঁদাবাজিসহ কমপক্ষে ১৩টি মামলা রয়েছে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু জানান, রাতে কাশিমাড়ি ইউনিয়নের গাংহাটি চোরাখাল কালভার্টের ওপর টহল দিচ্ছিল শ্যামনগর থানা পুলিশের একটি টহল দল। এ সময় ওই স্থান দিয়ে মোটরসাইকেলে করে তিন আরোহী দ্রুত যাচ্ছিল। তাদের থামার সংকেত দিলে তারা পুলিশের ওপর গুলি ও বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে একজন গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যায়।
দ্রুত গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে শনাক্ত করা হয়। এই ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, একটি শাটার গান ও বিস্ফোরিত বোমার কিছু অংশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।