ঢাকাSunday , 10 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় জিহাদি বইসহ ২ জেএমবি আটক

Link Copied!

jmbপাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার পালপাড়া এলাকা থেকে সন্দেহভাজন ২ জেএমবিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সিরাজগঞ্জের ওমর ফারুক ও সুজানগর উপজেলার সানাউল্লাহ।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতরা ওই এলাকায় গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় কিছু জিহাদি বই উদ্ধারসহ তাদের আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।