ঢাকাSaturday , 9 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শোলাকিয়া টার্গেটভিত্তিক হামলা: সিলেটের শীর্ষ ২১ আলেমের নিন্দা

Link Copied!

hamlaনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের খতিব আল্লামা ফরিদ উদ্দীন মাসঊদের উপর টার্গেটভিত্তিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেটের শীর্ষ ২১ আলেম।
শনিবার (৯ জুলাই) বিকেলে এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান আলেমগণ। একই সঙ্গে হামলায় নিহত দায়িত্বরত পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা।
নিন্দা জ্ঞাপনকারী শীর্ষ আলেমদের মধ্যে রয়েছেন, সিলেট পূর্ব বেসরকারি মাদরাসা বোডের্র চেয়ারম্যান আল্লামা মোহাম্মদ বীন ইদ্রিস লক্ষ্মীপুরী, মুশাহিদীয়া কিরাত প্রশিক্ষণ বোডের্র চেয়ারম্যান ও জমিয়তে উলামা বাংলাদেশের সভাপতি আল্লামা আলিমুদ্দিন দুর্লভপুরী, জামেয়া মোহাম্মদীয়া সিলেটের প্রিন্সিপাল আল্লামা মুফতী নুরুল হক জকিগঞ্জি, মুশাহিদীয়া বোডের্র সেক্রেটারি আল্লামা মাহমুদুল হাসান, রায়গড়ী পূর্ব সিলেট আজাদ দ্বিনী বোডের্র পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা শামছুদ্দীন কানাইঘাটি, মাও. ক্বারী হারুনুর রশীদ চতুলী, আল্লামা নুরুল ইসলাম, মাও. বদরুল আলম, মাও. মুফতি মতিউর রহমান খান, মাও. রশীদ আহমদ, মাও. হুসাইন আহমদ, মাও. সুহাইল আহমদ জাফলংগী, মাও. মুজাহীদুল ইসলাম, মাও. নোমান আহমদ, মাও. আহমদ সগীর, মাও. আব্দুস সালাম, মাও. কাওছার আহমদ, মাও. বদরুল হাসান, মাও. আব্দুর রহীম, মাও. নজীর আহমদ ও মাও. বদরুল ইসলাম আল ফারুক।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ জুলাই) ঈদের দিন সকাল সোয়া ৯টার দিকে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদ জামাতের প্রবেশমুখে তল্লাশির সময় হামলা চালায় জঙ্গিরা। এ সময় জঙ্গিদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলিতে ২ পুলিশ সদস্য, এক নারী ও এক হামলাকারী নিহত হন। এ ঈদ জামাতে ইমামতি করার কথা ছিল আল্লামা ফরিদ উদ্দীন মাসঊদের। ওইদিন সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে সেখানে গিয়েছিলেনও তিনি। নেমেই শুনতে পান বোমা বিস্ফোরণের বিকট শব্দ।
এ সময় পুলিশ নিরাপত্তা বেষ্টিনীতে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সার্কিট হাউজে। সেখানে গিয়ে জানতে পারেন- জঙ্গিরা ঈদগাহ ময়দানের প্রবেশ পথে তল্লাশি চৌকিতে পুলিশের উপর হামলা চালিয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আল্লাহ মাসঊদকে ঈদগাহ ময়দানে না যাওয়ার পরামর্শ দেয় আইনশৃঙ্খলা বাহিনী। তাদের পরামর্শেই তিনি সার্কিট হাউজে অবস্থান করেন। হামলার ঘটনায় ওই দিন দেশের সবচেয়ে বড় ঈদ নামাজে ইমামতি করতে পারেননি তিনি।