ঢাকাSaturday , 9 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হালদায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার

Link Copied!

deadচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের হালদা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
শনিবার সকাল ১০ টার পর একে একে মরদেহগুলো ভেসে উঠে। তখন ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ চারটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
যাদের মরদেহ পাওয়া গেছে তারা হলেন, ফটিকছড়ির সুয়াবিল এলাকার নুরুল ইসলাম সওদাগর (৫৫), আরমান (৭), রিজভী (১২) ও ইমন (১৮)।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘সুয়াবিল ইউনিয়নের হালদা নদীতে গতকাল সকালে যেখানে নৌকা ডুবেছিল তার থেকে আনুমানিক এক কিলোমিটার পশ্চিমে ঠিক একই সময়ে ভাসমান মরদেহ চারটি পাওয়া যায়। তাদের উদ্ধার করে তীরে আনার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’
তিনি জানান, ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়ন থেকে যাত্রী নিয়ে হালদা নদী দিয়ে একটি নৌকা সুন্দরপুর ইউনিয়ন ঘাটে যাচ্ছিল। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মাঝ নদীতে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। এসময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও এ চারজন নিখোঁজ ছিলেন।
গতকাল দুপুর থেকে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তল্লাশি চালিয়ে তাদের সন্ধান পায়নি।