ঢাকাFriday , 8 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শোলাকিয়ায় হামলাকারীরাও উত্তরবঙ্গের!

Link Copied!

নিহত সন্দেহভাজন হামলাকারী

নিহত সন্দেহভাজন হামলাকারী

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে সন্ত্রাসী হামলায় জড়িতদের বাড়িও উত্তরবঙ্গে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে দেশের সবচেয়ে বড় এ ঈদ জামাতের প্রবেশমুখে তল্লাশির সময় এ ঘটনা ঘটে। জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে ২ পুলিশ সদস্য, এক হামলাকারী জঙ্গি ও এক নারী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো বেশ কয়েকজন পুলিশ সদস্য। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় আটক হওয়া এক ব্যক্তি পুলিশি জিজ্ঞাসাবাদে জানায়, তার বাড়ি দিনাজপুরে। হামলার উদ্দেশ্যে ২৭ রোজায় তিনিসহ মোট ৮ জন কিশোরগঞ্জে আসেন।
নাম না প্রকাশ করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য কড়া নিরাপত্তায় ময়মনসিংহে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে অনেক তথ্যই পাওয়া যাবে।’
এর আগে, শুক্রবার (১ জুলাই) হলি আর্টিসান বেকারি নামের রেস্টুরেন্টে বন্দুকধারীরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে। সন্ত্রাসীদের ছোড়া গ্রেনেডে প্রাণ যায় ডিবির এসি রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন খানের।
এ ঘটনায় নিহত ৫ জঙ্গির মধ্যে তালিকাভুক্ত এক জঙ্গিসহ মোট ৩ জঙ্গির বাড়ি উত্তরবঙ্গ বলে জানান পুলিশের কাউন্টার টেরোরিজমন ইউনেটর প্রধান মনিরুল ইসলাম।
তিনি বলেন, ‘নিহত জঙ্গিদের মধ্যে ৩ জন তালিকাভুক্ত ছিলো। এদের মধ্যে একজন শফিকুল ইসলাম। তিনি উত্তরবঙ্গে দু’টি মামলার আসামি।’ এছাড়াও খায়রুল ইসলাম পায়েল, ও সাইফুল চৌকিদারের বাড়ি উত্তরবঙ্গে।’
উল্লেখ্য, ২০১৫ সালের ১২ অক্টোবর সন্ধ্যায় উত্তরবঙ্গ থেকে আসা দুই যাত্রীর ব্যাগ তল্লাশির সময় গাবতলী বাস টার্মিনালে পুলিশের চেকপোস্টে এএসআই ইব্রাহিম হোসেন মোল্লা (৪০) নামে এক পুলিশকে কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা।