ঢাকাTuesday , 5 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় বানের জলে ম্লান ঈদ আনন্দ

Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

জেলা প্রতিনিধি, বরগুনা : ভাঙা বেরিবাঁধ দিয়ে পানি ঢুকে মঙ্গলবারও প্লাবিত হয়েছে বরগুনার গ্রামের পর গ্রাম। সোমবার বেলা ১২টায় ভাটায় পানি কমলেও মঙ্গলবার সকালে আবারো জোয়ারের চাপ বাড়লে পানি ঢুকে পরে বাঁধ সংলগ্ন গ্রামগুলোতে। প্রবল জোয়ারের পানির স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে ঘর-বাড়ি, সেইসঙ্গে ভাসিয়ে নিয়ে গেছে ঈদের আনন্দটুকুও।
গ্রামের পর গ্রাম তলিয়ে যায় হাঁটুসমান পানিতে। তলিয়ে গেছে মাছের ঘের ও ফসলি জমি। এ অবস্থা চলতে থাকলে আবাদ করা ফসল পচে যাবে বলে দাবি কৃষকের। এদিকে পানিতে তলিয়ে যাওয়া গ্রামগুলোতে রান্না খাওয়া নিয়ে ভোগান্তিতে পরেছেন হাজার হাজার পরিবার। শুকনো খাবার যা ছিল দুদিনে তাও শেষ হবার পথে। এ অবস্থায় গ্রামগুলোতে মলিন হয়ে গেছে ঈদের আনন্দ।
পাথরঘাটা উপজেলার জিনতলা গ্রামের সানু হাওলাদার বলেন, ‘গত বছরও বাঁধ ভেঙে পানি ঢুকে পরায় কোনো ফসল ফলাতে পারেননি। এ বছর বাঁধ সংস্কার কাজ শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন কিন্তু বর্ষা মৌসুমের শুরুতেই বাঁধ ভেঙে ঢুকে পড়েছে পানি। বর্তমানে রোপন করা ধান পচে যাওয়ার সাথে সাথে লবণ পানির প্রভাবে অন্য কোনো ফসলও ফলাতে পারবেন না জমিতে।’
সদর উপজেলার বালিয়াতলী গ্রামের কহিনুর বেগম বলেন, ‘অনেক আশা ছিল ছেলে-মেয়েদের নিয়ে আনন্দে ঈদ করবো। জোয়ারের পানি সব স্বপ্ন নষ্ট করে দিয়েছে।’
গত সোমবার ভোর রাতে জোয়ারের পানির চাপে ও প্রবল বৃষ্টিতে বরগুনার বালিয়াতলী ও পাথরঘাটা উপজেলার জিনতলা এলাকায় বেরিবাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে গ্রামগুলোতে।