ঢাকাTuesday , 5 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রচন্ড যানজট

Link Copied!

Highway-jam
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল : অতিরিক্ত যানবাহনের চাপ, যত্রতত্র গাড়ি বিকল ও বৃষ্টির কারণে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের প্রায় ৬৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে উত্তরবঙ্গের ১৬টি জেলাসহ অন্তত ২২ জেলার ঘরে ফেরা মানুষ।
মহাসড়কের টাঙ্গাইল অংশের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটের তীব্রতা বেশি লক্ষ্য করা গেছে।
মির্জাপুর, পাকুল্লা, জামুর্কি, রাবনাবাইপাস, ঘারিন্দা বাইপাস ও নগরজলফৈই বাইপাশ এলাকায় থেমে থেমে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে ট্রাফিক পুলিশ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, অতিরিক্ত গাড়ির চাপ  ও সকালে বৃষ্টির কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়াও বিভিন্ন স্থানে গাড়ি বিকল হয়ে পড়াও যানজটের অন্যতম কারণ বলেও জানান তিনি।