ঢাকাThursday , 30 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানবাধিকার কমিশনে সৌদি আরবের পদ স্থগিতের দাবি

Link Copied!

united-nationআন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে সৌদি আরবের সদস্য পদ স্থগিত করার দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ। তাদের দাবি ইয়েমেনে ব্যাপক মাত্রায় মানবাধিকার লঙ্ঘন করেছে এবং ভবিষ্যতে করার তৎপরতা বজায় রেখেছে সৌদি আরব।
আন্তর্জান্তিক মানবাধিকার সংগঠন দুটি এক যৌথ বিবৃতিতে বলেছে, সৌদি আরব নিজেদের দেশে ও দেশের বাইরে ‘ব্যাপক মাত্রায়’ মানবাধিকার লঙ্ঘন করে আসছে এবং মানবাধিকার কমিশনে থাকার সুযোগ নিয়ে সম্ভাব্য যুদ্ধাপরাধের ঘটনার নিরপেক্ষ তদন্তের পথে বাধা সৃষ্টি করছে।
ইয়েমেনের সৌদি আরব নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযান বন্ধ না করা পর্যন্ত এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত জাতিসংঘ মানবাধিকার কমিশনে তাদের সদস্যপদ স্থগিত রাখতে বলেছে সংগঠন দুটি।
প্রতিবেশী দেশ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনের জন্য সৌদি আরব ও তাদের আরব মিত্ররা গত এক বছর ধরে নির্বিচারে বিমান হামলা চালিয়ে আসছে। সেখানে ক্লাস্টার বোমা ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাই কমিশনারের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের এই যুদ্ধে এ পর্যন্ত অন্তত সাড়ে তিন হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ছয় হাজার দুইশ মানুষ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জাতিসংঘ অফিসের প্রধান রিচার্ড বেনেট বলেন, ‘এতে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। এই কাউন্সিলে যোগ দেওয়ার পর দেশে ও দেশের বাইরে সৌদি আরবের মানবাধিকার রেকর্ডের আরও অবনতি হয়েছে।’
একই ধরনের অভিযোগ করেছেন হিউম্যান রাইটস ওয়াচের উপ পরিচালক ফিলিপ বোলোপিনো। তিনি বলেছেন, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে থেকে জবাবদিহিতা এড়িয়ে গিয়ে সৌদি আরব এই বিশ্ব সংস্থার ভাবমূর্তি মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত করছে।