ঢাকাThursday , 30 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ঔষুধের দোকানে আগুন, নিহত ৮

Link Copied!

Fireআন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে একটি ঔষুধের দোকানে আগুন লেগে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে একজন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের আন্ধেরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা অশোক দুধ বলেন, আন্ধেরির ওয়ালেস রোডের জুহি গলি নামক ভবনের নীচের তলায় ওফা নামের ঔষধের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আহতদের পরিবার নীচ তলা ও দ্বিতীয় তলায় থাকতো বলে জানা যায়। ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অগ্নিনির্বাপক কর্মকর্তা বলেন, ঔষুধের দোকানে থাকা একটি সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক তদন্তের পরই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে মনে করেন তিনি।