প্রযুক্তি ডেস্ক : বিশ্বখ্যাত নোটবুক নির্মাতা আসুস বাংলাদেশের গেমারদের জন্য নিয়ে এলো সর্বাধুনিক প্রযুক্তির নতুন গেমিং ল্যাপটপ ‘জি৭৫২ভিওয়াই’।
গেমারদের চাহিদানুযায়ী সর্বোচ্চ গেমিং পারফরম্যান্স, অ্যাটেনটিভ ডিজাইন, ৬৭০০এইচডি কোয়ালিটির নিখুঁত ভিজ্যুয়াল ইফেক্ট এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে এই গেমিং ল্যাপটপটি। ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই-৭ প্রসেসর, এনভিডিয়াজি ফোর্স জিটিএক্স ৯৮০এম, ৮ জিবি ডিডিআর ৫ ভিডিওগ্রাফিক্স এবং ১৭ দশমিক ৩ ইঞ্চি ফুল এইচডি এলিডি ডিসপ্লে সমৃদ্ধ ল্যাপটপটি সর্বোচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ও স্পষ্ট ভিজ্যুয়াল ইফেক্ট দিতে সক্ষম।
এতে আরো রয়েছে ২ টেরাবাইট সাটা হার্ডডিস্ক, ১২৮ জিবি সলিড-স্ট্যাট ডিস্ক, ৩২ জিবি ডিডিআর-৪ র্যাম (৬৪ জিবি পর্যন্ত ধারণে সক্ষম) যার ফলে ল্যাপটপটি দ্রুত কমান্ড গ্রহণ করতে সক্ষম। অসাধারণ অডিওর জন্য এতে ব্যবহৃত হয়েছে সনিক মাস্টার টেকনোলজি।
এছাড়াও ৪.৩ কেজি ওজনের এই ল্যাপটপটিতে নেটওয়ার্কিংয়ের জন্য রয়েছে ওয়াই-ফাই, ব্লু- রে ডিভিডি রাইটার, এইচডি ওয়েবক্যাম ও ল্যানজ্যাক। ৮ সেল ব্যাটারি এবং ২ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার টাকা। বাংলাদেশে আসুস নোটবুকের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

