ঢাকাWednesday , 29 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঊর্মিলার ‘দ্যা লাস্ট চ্যাপ্টার’

Link Copied!

last-chapterবিনোদন ডেস্ক : রায়ান, অভি ও শূন্যতা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে গলায় গলায় বন্ধুত্ব। আড্ডার আমেজেই কাটছে তাদের প্রতিদিন। কিন্তু দিন যেতে যেতে রায়ান ও অভি শূন্যতাকে আর বন্ধু ভাবতে পারে না, ভেবে নেয় বন্ধুর থেকে কিছুটা বেশি। আর শুন্যতাও ব্যপারটা ভালোভাবেই বুঝতে পারে। কিন্তু কাউকে কিছু বলে না। ব্যাপারটা নিজের মতো করে উপভোগ করতে থাকে। রায়ান ও অভির মধ্যে একটা দুরত্ব বাড়তে থাকে। আর এই দুরত্ব বাড়তে বাড়তে এক পর্যায়ে শত্রুতায় রূপ নেই। শুন্যতা বুঝতে পারে নিজের ভুল। আর সে কারণেই গল্পের শেষ অধ্যায়ে শূন্যতা নিজের ভুল স্বীকার করে নিজেকে সরিয়ে নেয়।
এমন গল্পেই নির্মিত হয়েছে ঈদের নাটক ‘দ্যা লাস্ট চ্যাপ্টার’। নাটকের তিনটি চরিত্রে অভিনয় করেছেন ঊর্মিলা, রজত ও আলভী। আওআওরঙ্গজেবের রচনায় নাটকটির পরিচালনা করেছেন নির্মাতা কৌশিক শংকর দাশ।
নির্মাতা জানিয়েছেন, আসছে ঈদেই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।