ঢাকাWednesday , 29 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্ধ পাটকল নেই বিজেএমসির

Link Copied!

imaj-uddinনিজস্ব প্রতিবেদক : বর্তমানে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন ২৩টি পাটকল চালু রয়েছে, বন্ধ পাটকল নেই— জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক।
বুধবার (২৯ জুন) জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সকাল ১০টা ৫০ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
তিনি বলেন, বিজেএমসির মেশিনগুলো ৫০-এর দশকে স্থাপিত। মেশিনগুলো রক্ষণাবেক্ষণ এবং বিএমআরই না করার কারণে উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে। মূলত জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে পাটকলগুলোর Demand-based BMRE করার সমস্ত কার্যক্রম প্রক্রিয়াধীন। বিএমআরই করা হলে মেশিনের দক্ষতা বৃদ্ধি পাবে।
বেগম পিনু খানের (মহিলা আসন-২৩) এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি পাটকলের সংখ্যা ২০৭টি। তার মধ্যে সরকারি ২৩টি ও বেসরকারি ১৮৪টি।
পাট ও পাটপণ্য রপ্তানি বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি এবং পাট শিল্পকে অতীতের গৌরবোজ্জ্বল সুনাম ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।