ঢাকাTuesday , 28 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্যানারি মালিকদের জরিমানা স্থগিত

Link Copied!

tenariনিজস্ব প্রতিবেদক : আগামী ১৭ জুলাই পর্যন্ত ট্যানারি শিল্প মালিকদের বিষয়ে হাইকোর্টের করা জরিমানার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। ওইদিন এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।
এর আগে গত সোমবার আদালতে নির্দেশ পালন না করায় ১৫৪ ট্যানারি প্রতিষ্ঠানকে প্রতিদিন ৫০ হাজার টাকা জরিমানার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে ট্যানারি মালিকপক্ষ। পরিবেশের ক্ষতি করায় এসব প্রতিষ্ঠানকে হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন আদালত।
মঙ্গলবার (২৮ জুন) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে এ আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০১ সালে ট্যানারি শিল্প হাজারীবাগ থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
আদালতের নির্দেশে যেসব ট্যানারি এখনও সাভারে স্থানান্তর করা হয়নি তাদের একটি তালিকা দাখিলের পর ১৬ জুন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ ১৫৪ ট্যানারি প্রতিষ্ঠানকে প্রতিদিন ৫০ হাজার টাকা জরিমানার বিষয়ে নির্দেশ দেন।
ট্যানারিগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে আদালতের জিজ্ঞাসার জবাবে ১৫৫ ট্যানারির তালিকা (১৬ জুন) আদালতে দাখিল করেছিলো শিল্প মন্ত্রণালয়। এর মধ্যে কেবল রিলায়েন্স ট্যানারি লিমিটেড ইউনিট-২ নামে একটি প্রতিষ্ঠান সাভারে স্থানান্তর করা হয়েছে বলে জানান শিল্প সচিব। বাকি ১৫৪টি স্থানান্তর হয়নি।