ঢাকাTuesday , 28 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক সাংসদসহ ৬ ‘যুদ্ধাপরাধীর’ বিচার শুরু

Link Copied!

Tribunalনিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি গাইবান্ধার জামায়াতের সাবেক সাংসদ মো. আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ৬ জনের বিরুদ্ধে ৩টি অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একইসঙ্গে আগামী ২ আগস্ট তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা করেছেন ট্রাইব্যুনাল।
সাবেক সংসদ সদস্য আবু সালেহ মো. আব্দুল আজিজ মিয়াসহ এ মামলার অন্য ৫ আসামি হলেন, মো. রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মো, আব্দুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মো. নাজমুল হুদা (৬০) ও মো. আব্দুর রহিম মিঞা (৬২)।
মঙ্গলবার (২৮ জুন) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ অভিযোগ গঠনের আদেশ দেন। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।
গত ২৩ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রিক্ষিতে ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরে গত ২৭ ডিসেম্বর তাদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৪ সালের ২৬ অক্টোবর তদন্ত শুরু করে ২৭ ডিসেম্বর শেষ করা হয়।
ছয়জনের বিরুদ্ধে মোট ছয় খণ্ডে ৮৭৮ পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করা হয়। মামলায় ২৫ জন সাক্ষী এবং জব্দ তালিকায় তিন জন মিলিয়ে মোট ২৮ জন সাক্ষী।
অভিযুক্ত এসব আসামির বিরুদ্ধে একাত্তরে হত্যা, নির্যাতন, অপহরণসহ মানবতাবিরোধী ৩ ধরনের অভিযোগ আনা হয়েছে।