টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঢাকা-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা নামক স্থানে রবিবার ভোর রাতে বাস-ট্রাকের সংর্ঘষে আলমগীর নামের এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ওসি আছাবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি আমবোঝাই ট্রাক রবিবার রাত ৩টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লার কামাক্ষা মোড় নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমগীর নামে এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহতের বাড়ি চাঁপাইনবাগঞ্জ।
এদিকে, একই স্থানে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাগামী একটি ট্রাক অপর একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে কালিহাতী উপজেলার সল্লা গ্রামের আল আমীন ও হরিচন্দ্র নামের ২ জনের মৃত্যু হয়।

