ঢাকাSaturday , 25 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তরায় খালে রহস্যময় তিন ট্রাভেলব্যাগ!

Link Copied!

uttaraনিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি খাল খেকে ফের তিনটি ট্রাভেলব্যাগ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধ মন্দিরের পাশের খাল থেকে এ ব্যাগ তিনটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপুরা।
ট্রাভেলব্যাগ তিনটি এখনো খোলা হয়নি জানিয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, বেশ ভারি এসব ব্যাগে ইলেকট্রনিক্স সরঞ্জাম রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে দিয়াবাড়ি খালে ভারি কয়েকটি ট্রাভেলব্যাগ থাকার কথা জানিয়ে সেখানে উদ্ধার তৎপরতা চালাতে ডুবুরি পাঠাতে অনুরোধ জানিয়েছে উত্তরা থানা পুলিশ। সে অনুয়ায়ী ডুবুরিসহ সেখানে একটি ইউনিট পাঠানোর কথা জানিয়েছেন ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জিয়াউর রহমান।
উল্লেখ্য, গত ১৭ ও ১৮ জুন দিয়াবাড়ির এ খালে অভিযান চালিয়ে শতাধিক পিস্তল ও হাজার রাউন্ড গুলি উদ্ধার করে ফায়ার ব্রিগেড কর্মীরা। একসপ্তাহ পর শনিবার (২৫ জুন) ওই একই খালে নতুন করে তিনটি বড় আকারের ট্রাভেলব্যাগ পাওয়া যায়। আরো আগ্নেয়াস্ত্র আছে কি না তা নিশ্চিত করতে অনুসন্ধান চালাবে ফায়ার ব্রিগেডের ডুবুরিরা।