ঢাকাSaturday , 25 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমি দখল নিয়ে একজনকে পিটিয়ে হত্যা

Link Copied!

marderলালমনিরহাট প্রতিনিধি : হাতীবান্ধা উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে শহিদার রহমান (৩৮) নামে একজন পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত শহিদার বাড়াইপাড়া গ্রামের মৃত মোরশেদ খানের ছেলে।
শনিবার সকালে উপজেলার বাড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামের আবুল কালামের ছেলে নজরুল ইসলামের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে একই গ্রামের আব্দুর রহিমের সাথে বিরোধ চলছিল। শনিবার সকালে ওই বাড়ির ভিটে দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই শহিদার রহমানকে পিটিয়ে হত্যা করে নজরুল গংরা।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক এসআই আনিছুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।