ঢাকাFriday , 24 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাওয়া-খাওয়া ভবনই খালেদা শাসনের নমুনা

Link Copied!

motiaশেরপুর প্রতিনিধি : কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সাহায্য তো কম করেন না। ঈদের সময় যে মানুষকে কাপড় দিতে হয়, এটাও খালেদা জিয়া জানতেন না। যা কিছু আছে, সবকিছু তার ছেলেরা খাবে, হাওয়া ভবন বানাবে, খাওয়া ভবন বানাবে- এটাই ছিল তাদের দেশ শাসনের নমুনা। আর শেখ হাসিনা সবকিছুই দেশের মানুষের জন্য দেন- এই হলো পার্থক্য।
তিনি শুক্রবার সকালে জেলার নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেধাবী ছাত্র-ছাত্রী ও দুঃস্থদের মাঝে কাপড় বিতরণকালে এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা বইয়ের মর্যাদা জানেন, তাই বিনা পয়সায় তিনি বই দেন। গরিব মানুষকে শেখ হাসিনা ছাড়া কেউ দেখে না। ছাত্র-ছাত্রীদের শেখ হাসিনা ছাড়া কেউ দেখে না।
তিনি বলেন, খালেদা জিয়া নিজেও পড়াশোনা জানে না, তার ছেলেরাও পড়াশোনা জানে না। কাজেই সেটার মর্যাদাও তারা জানে না।
উপজেলার ৮টি ইউনিয়নে প্রধানমন্ত্রী ও তার নিজ তহবিল থেকে ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ৫৫২ জন শিক্ষার্থীর মাঝে মেধাক্রম অনুসারে প্রথম পাঁচজনকে একটি করে শাড়ি ও প্রথম দশজনকে একটি করে থ্রি-পিস, ৩ হাজার ২শ জন গরিব-দুঃস্থদের মাঝে শাড়ি, ট্রাউজার, গেঞ্জি ও টি-শার্ট এবং ১ হাজার ৩৩৭ জনের মাঝে ২০ কেজি করে স্পেশাল ভিজিএফের চালসহ খেজুর বিতরণ করেন মন্ত্রী।
এসময় সঙ্গে ছিলেন- জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবুবক্করসহ দলীয় নেতাকর্মীরা।