ঢাকাFriday , 24 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬

Link Copied!

Songhorsho Bograকুষ্টিয়া প্রতিনিধি : জেলার ভেড়ামারার চাঁদগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে চলে আসা বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন-ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের মিনাজ গ্রুপের খোশবার আলীর ছেলে সাইফুল (২৮), সাবেক মেম্বর এনামুল গ্রুপের একই গ্রামের নজরুল ইসলামের ছেলে পায়ে গুলিবিদ্ধ সোহাগ (২৫) ও এলাহী মালিথার ছেলে হাফিজুল ইসলাম (৩২)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে পূর্ব বিরোধের জের ধরে মিনাজ গ্রুপ ও সাবেক মেম্বর এনামুল গ্রুপের মধ্যে ভেড়ামারার চাঁদগ্রামে সংঘর্ষ বেধে যায়। এ সংঘর্ষে উভয় গ্রুপের পুরুষের পাশাপাশি নারীরাও জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৬ জন আহত হয়।
আহতদের মধ্যে ৩ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা গ্রেপ্তার এড়াতে পৃথক স্থানে চিকিৎসা নিয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. সাদিয়া জাহান সোহাগের পায়ে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল হাসান এ সংঘর্ষের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুড়েছে। এ ঘটনায় জড়িত ১ জনকে আটক করা হয়েছে। নতুন সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।