ঢাকাFriday , 24 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

Link Copied!

bondukবরিশাল প্রতিনিধি : জেলার বানারীপাড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সদস্য দুলাল (৩৮) নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নে পূর্ব শাখারিয়ায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত দুলাল বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের চণ্ডিপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শাখারিয়ায় কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলার চেষ্টা করে। ডাকাতরা উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। কথিত এ বন্দুকযুদ্ধে ডাকাতরা পরাস্থ হয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে ডাকাত দুলালের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আট রাউন্ড শটগানের গুলি, দু’টি পাইপগান ও লোড করা অবস্থায় দুই রাউন্ড গুলি, একটি শাবল, একটি রামাদা, একটি ছুড়ি ও একটি মোবাইলসেট উদ্ধার করা হয়েছে।
দুলালের বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় আট ডাকাতি মামলা রয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।