ঢাকাThursday , 23 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

Link Copied!

Sigaretনিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কোটি টাকার আড়াই হাজার কার্টন বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান। তিনি জানান, এই চালানটিই সম্প্রতি জব্দ হওয়া সিগারেট চালানের মধ্যে সবচেয়ে বড় চালান।
ড. মঈনুল জানান, জব্দ করা সিগারেটের মধ্যে ১ হাজার ৭৪০টি কার্টন দুবাই থেকে এয়ার এরাবিয়ার  জি৯-৫২৩-এ আসে। বাকিগুলো কাতার এয়ারের কিউআর-২৮৩ ও কুয়েত এয়ারের কেইউ২৮৩-এ আসে। আমদানি নীতি আদেশ ভঙ্গ করে এসব সিগারেট আনা হয়েছিল।
সিগারেটের উপর ৪৫০% শুল্ক আরোপযোগ্য হওয়ায় এতে শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করা হয়। মন্ড, ডানহিল, বেনসনস, ইজি ব্র্যান্ডের সিগারেট রয়েছে এর মধ্যে।