ঢাকাThursday , 23 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওসির বদলি প্রত্যাহারে মহাসড়ক অবরোধ

Link Copied!

Policeবগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় ৪৫ মিনিট বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান।
এ সময় মহাসড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়লে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
জানা গেছে, প্রায় ৯ মাস আগে আলমগীর হোসেন বগুড়ার শাজাহানপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। অভিযানে ক্ষমতাসীন দলের অপরাধীদেরও তিনি ছাড় দেননি।
এতে ক্ষতিগ্রস্তরা আলমগীর হোসেনকে বদলি করতে তদবির শুরু করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান কার্যালয়ে বদলি করেন।
খবরটি প্রচার হলে উপজেলার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিপুল সংখ্যক নারী-পুরুষ ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করেন।
সেখানে অংশগ্রহণকারীরা জানান, ওসি আলমগীর যোগদান করার পর এ অঞ্চলের অপরাধ কমে এসেছে। তিনি চলে গেলে সন্ত্রাসী কর্মকাণ্ড আবারও বেড়ে যাবে।
খবর পেয়ে প্রায় ৪৫ মিনিট পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম ও সিনিয়র এএসপি (এ-সার্কেল) মফিজুল ইসলাম ঘটনাস্থলে আসেন।
নির্বাহী কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওসির বদলির আদেশ পুনর্বিবেচনার আশ্বাস দিলে জনগণ মহাসড়ক থেকে সরে যান।
অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকি জানান, প্রায় এক বছর আগে ওসি আলমগীর হোসেনকে পিবিআই প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে। তার আদেশ প্রত্যাহারের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।