ঢাকাWednesday , 22 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাট বীজ উৎপাদনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Link Copied!

সমঝোতা স্মারকে স্বাক্ষর করছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মো. কামাল উদ্দিন এবং কণিকা সীড কোম্পানী (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুর আলম (লিটন)

সমঝোতা স্মারকে স্বাক্ষর করছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মো. কামাল উদ্দিন এবং কণিকা সীড কোম্পানী (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুর আলম (লিটন)

নিজস্ব প্রতিবেদক : বর্তমান কৃষিবান্ধব সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নের অভিপ্রায়ে এবং পাট বীজের চাহিদা মেটানোর লক্ষ্যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত উফশি জাতের পাট বীজ উৎপাদনের লক্ষ্যে আজ বুধবার সকালে প্রতিষ্ঠানটির সাথে কণিকা সীড কোম্পানি প্রাইভেট (লি.)-এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পক্ষে মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মো. কামাল উদ্দিন এবং কণিকা সীড কোম্পানি প্রাইভেট (লি.)-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. নুর আলম (লিটন) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তির ফলে দেশের অভ্যন্তরে পাট বীজের চাহিদা অনেকাংশে মিটানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, দেশে পাট বীজ উৎপাদন ও চাষীদের মাঝে তা জনপ্রিয় করা এবং চাষীদের উৎপাদিত বীজ সরবরাহের লক্ষ্যে চুক্তিবদ্ধ চাষীদের মাধ্যমে বিজেআরআই’র ‘ভিত্তি/প্রত্যায়িত’ বীজ উৎপাদন কর্মসূচি অব্যাহত আছে। এরই অংশ হিসেবে কণিকা সীড বিজেআরআই’র উফশি পাট জাতের বীজ উৎপাদন করবে এবং বাজার মূল্যে তা পাট চাষীদের মধ্যে বিতরণ করবে। এক্ষেত্রে বিজেআরআই কণিকা সীড কোম্পানিকে প্রজনন বীজ সরবরাহসহ বীজ উৎপাদনের প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে।
অনুষ্ঠানে বিজেআরআই’র পরিচালকবৃন্দ, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাগণ ছাড়াও ইউএসএইডস-এর ডেপুটি চিফ অব পার্টি (এগ্রিকালচার ভেলু চেইন) বনী আমিন এবং কণিকা সীড কোম্পানি প্রাইভেট (লি.)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।