ঢাকাWednesday , 22 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ ড্যাবের ইফতারে থাকবেন খালেদা

Link Copied!

Khaleda--নিজস্ব প্রতিবেদক : বিএনপিপন্থী ডাক্তারদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
পবিত্র মাহে রমজানের ১৬তম দিন আজ বুধবার (২২ জুন) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার মঙ্গলবার রাতে এ তথ্য দিয়েছেন।
এর আগে, গত ২০ জুন ইস্কাটনের লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন খালেদা জিয়া। তবে, আদালতের নিষেধাজ্ঞা থাকায় গত ১৯ জুন রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইফতার মাহফিল বাতিল হয়ে যায়। জোটনেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
এদিকে, আগামী বৃহস্পতিবার (২৩ জুন) রাজধানীর গুলশানের ইমান্যুয়েলস কনভেনশন হলে ২০ দলীয় জোট শরিক বাংলাদেশ লেবার পার্টির ইফতার মাহফিলে জোটনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।