ঢাকাWednesday , 22 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কমলাপুরে ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী আটক

Link Copied!

Yabaনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ২ হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (২২ জুন) সকাল ৯টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আব্দুল মান্নান (৩০) নামের ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘প্লাটফর্মে আব্দুল মান্নানের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার সঙ্গে থাকা সাইড ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় সাইডব্যাগে কাগজে মোড়ানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।’
আটক আব্দুল মান্নানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি আব্দুল মজিদ।