কুষ্টিয়া প্রতিনিধি : জেলার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দরিপাড়া গ্রামে দুলাইভায়ের হাতে শ্যালক জানারুল ইসলাম খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ খুনি দুলাভাইকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্যালক জানারুল ইসলাম (২৯) দৌলতপুর ইউনিয়নের দরিপাড়া গ্রামের মৃত শামসুল মিয়ার ছেলে। আটক দুলাভাই একই এলাকার মৃত রসুল মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে শ্যালক জানারুল ইসলাম ও দুলাভাই রফিকুল ইসলাম ব্যবসায়িক লেনদেন বিষয়ে কথা বলছিল। এক সময় এ নিয়ে কাটাকাটির হয়। এর এক পর্যায়ে নিজ বাড়ির সামনে হাসুয়া দিয়ে কুপিয়ে শালা জানারুলের কুপিয়ে হত্যা করে। এলাকাবাসী ঘাতক দুলাভাইকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুল ইসলাম শাহিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং জানারুলের লাশ কুষ্টিয়ায় হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

