ঢাকাWednesday , 22 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Link Copied!

Waterব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি : জেলার আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে ফয়সাল মিয়া (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফয়সাল উপজেলার মুগড়া ইউনিয়নের উমেদপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে ওঠে ফয়সালকে সঙ্গে নিয়ে তার মা টয়লেটের জন্য বের হন। মা টয়লেটে প্রবেশের পর সবার অজান্তে ফয়সাল বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পড়ে যায়। এ সময় ফয়সাল পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় ফয়সালকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।