ঢাকাWednesday , 22 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে কৃষকলীগের নেতাকে কুপিয়ে জখম

Link Copied!

kill-নাটোর প্রতিনিধি : জেলার লালপুর উপজেলার বরমহাটি এলাকায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বাবুল আকতারকে (৪৫) কুপিয়েছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বরমহাটি গ্রামে এ ঘটনা ঘটে। বাবুল আকতার উপজেলার বরমহাটি গ্রামের মৃত ছবির উদ্দিন প্রামাণিকের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, বাবুল আকতার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তারাবির নামাজ শেষে বরমহাটি বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। কাঁচা রাস্তার ওপর ৪/৫ জন দুর্বৃত্ত তার পথরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা এসে গুরুতর জখম অবস্থায় বাবুল আকতারকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।